আসসালামু আলাইকুম, সকল প্রশংসা আল্লাহ তায়ালার যিনি, আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারী রাহমাতুল্লিল আলা-মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স:) এর উপর যার নিকট প্রথম ঐশীবানী অবতীর্ন হয়েছিল ‘ইকরা’ অর্থ্যাৎ (পড় তোমার প্রভুর নামে যিনি তোমা...
আসসালামু আলাইকুম, সকল প্রশংসা আল্লাহ তায়ালার যিনি, আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারী রাহমাতুল্লিল আলা-মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স:) এর উপর যার নিকট প্রথম ঐশীবানী অবতীর্ন হয়েছিল ‘ইকরা’ অর্থ্যাৎ (পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন) মূলত: এই প্রত্যাদেশ থেকেই আর্দশ সু-শিক্ষার যাত্রা শুরু হয়। শিক্ষাই আলো। কেবলমাত্র শিক্ষাই অজ্ঞতার অন্ধকারকে দূর করে। সত্যিকার শিক্ষা শুধুমাত্র ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার চেয়েও বেশি কিছু। শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তিকে আলোকিত করা এবং ব্যক্তির সক্ষমতা বৃদ্ধি করা। ইহা শিশুর সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে। একজন ব্যক্তি শিক্ষার সাহায্যে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জয়ী হয়। শিক্ষা ভালোর দিকে মানবিক উন্নয়নের জন্য অনুঘটক হিসেবে কাজ করে। মানুষের জীবন ও সমাজ চাহিদার নিরিখে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত হয়। নতুন নতুন চাহিদার পরিপ্রেক্ষিতে তা আবার পরিবর্তিত হয়। শিক্ষাই সুন্দরতম, উন্নতর জীবন ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার। এজন্য যুগের চাহিদা মেটাতে পারে এমন শিক্ষার প্রয়োজন। শিক্ষা কোন পণ্য নয়, এটি অধিকার। মান সম্মত শিক্ষা দান করাই আমাদের অঙ্গিকার। সম্মানিত অভিভাবকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, পৃথিবীতে দুই ধরণের শিক্ষা ব্যবস্থা রয়েছে যথা: ১. দ্বীনি শিক্ষা বা ইসলামী শিক্ষা, যা মানুষকে দুনিয়া ও আখেরাত উভয়ের কল্যাণ অর্জনে সহায়তা করে। ২. জাগতিক শিক্ষা বা মানব রচিত শিক্ষা, যেটা মানুষের পার্থিব বা দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য সহায়তা করে। আমরা প্রতেকে একজন মুসলিম অভিভাবক হিসেবে চাই আমার সন্তান এমন শিক্ষায় শিক্ষিত হোক যার মাধ্যমে সে উভয় জগতে সফলতা অর্জন করতে পারে। এমন সকল অভিভাবকদের খাসমহল নূরানী হাফিজী মাদরাসা ও এতিমখানায় স্বাগত জানাচ্ছি। খাসমহল নূরানী হাফিজী মাদরাসা ও এতিমখানা ‘‘কুরআনের সাথে হোক আধুনিক শিক্ষার অপার সমন্বয়’’ এই শ্লোগানকে সামনে রেখে ১৯৭২ সাল থেকে অত্যন্ত সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের ভর্তি নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন। কারণ সবার প্রত্যাশা আমার সন্তান ভালো মানের মাদরাসায় ভর্তি হোক এবং ভালো ফল বয়ে আনুক। বাস্তবতা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক থাকলেও মানসম্পন্ন আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সংযোজন করতে সব শিক্ষা প্রতিষ্ঠান সক্ষম হয় না। আধুনিক প্রযুক্তি নিঃসন্দেহে একজন শিক্ষার্থীকে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আর ধর্মীয় শিক্ষা একজন শিক্ষার্থীকে দুনিয়া ও আখেরাত উভয় জগতে সফলতা অর্জনে সাহায্য করে। আপনার সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে, একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিন, যেখানে আপনার সন্তানের শিক্ষাকে নিবিড় পরিচর্যার সাথে নিশ্চিত করবে। আর উচ্চ শিক্ষার পথকে সুগম করবে। এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য খাসমহল নূরানী হাফিজী মাদরাসা ও এতিমখানার পরিবার বদ্ধপরিকর। এই প্রতিষ্ঠান শুধুমাত্র সার্টিফিকেট প্রদানে বিশ্বাস করে না বরং পাঠ বহির্ভূত সহশিক্ষা কার্যক্রম, সামাজিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে। আমরা আশা করি যে, যুগের, সমাজের, দেশের, এলাকার গন্ডি ছড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন অবদান রাখবে ইনশাআল্লাহ। এ বিশ্বাস আমার আপনার আমাদের সকলের। হযরত মাওলানা মুফতী আল-আমিন সাহেব দা.বা. প্রিন্সিপাল খাসমহল নূরানী হাফিজী মাদরাসা ও এতিমখানা চরফ্যাসন, ভোলা।
১. মানসম্মত শিক্ষা প্রদান আধুনিক পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের মানসম্মত, দক্ষতা-ভিত্তিক এবং যুগোপযোগী শিক্ষা প্রদান করা। ২. ইসলামিক মূল্যবোধ বিকাশ শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিক শিক্ষার চর্চা এবং কুরআন–হাদীস অনুযায়ী সঠিক ইসলামী আদর্শে গড়ে তোলা। ৩. কুরআন শিক্ষা প্রচলন সঠিক তাজবিদসহ পবিত্র কুরআনের তেলাওয়াত, মুখস্থকরণ ও জীবনঘনিষ্ঠ শিক্ষা প্রদান করে দ্বীনী জ্ঞান অর্জনে উৎসাহিত করা। ৪. সৃজনশীল ও দক্ষ প্রজন্ম তৈরি চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা, নেতৃত্ব ও সৃজনশীলতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে সক্ষম ও আত্মবিশ্বাসী করে তোলা। ৫. নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশ শিক্ষার্থীদের ভদ্রতা, সততা, দায়িত্ববোধ, দেশপ্রেম, পরোপকারিতা ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা। ৬. প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জন ডিজিটাল যুগের চাহিদা পূরণে তথ্য-প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা। ৭. নিরাপদ ও অনুকূল পরিবেশ সৃষ্টি সহিষ্ণুতা, বন্ধুত্ব, শৃঙ্খলা ... বিস্তারিত পড়ুন
১. মানসম্মত শিক্ষা প্রদান আধুনিক পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের মানসম্মত, দক্ষতা-ভিত্তিক এবং যুগোপযোগী শিক্ষা প্রদান করা। ২. ইসলামিক মূল্যবোধ বিকাশ শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিক শিক্ষার চর্চা এবং কুরআন–হাদীস অনুযায়ী সঠিক ইসলামী আদর্শে গড়ে তোলা। ৩. কুরআন শিক্ষা প্রচলন সঠিক তাজবিদসহ পবিত্র কুরআনের তেলাওয়াত, মুখস্থকরণ ও জীবনঘনিষ্ঠ শিক্ষা প্রদান করে দ্বীনী জ্ঞান অর্জনে উৎসাহিত করা। ৪. সৃজনশীল ও দক্ষ প্রজন্ম তৈরি চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা, নেতৃত্ব ও সৃজনশীলতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে সক্ষম ও আত্মবিশ্বাসী করে তোলা। ৫. নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশ শিক্ষার্থীদের ভদ্রতা, সততা, দায়িত্ববোধ, দেশপ্রেম, পরোপকারিতা ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা। ৬. প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জন ডিজিটাল যুগের চাহিদা পূরণে তথ্য-প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা। ৭. নিরাপদ ও অনুকূল পরিবেশ সৃষ্টি সহিষ্ণুতা, বন্ধুত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। ৮. অভিভাবক-বিদ্যালয় সহযোগিতা বৃদ্ধি শিক্ষার্থীদের সার্বিক উন্নতির জন্য অভিভাবকের সঙ্গে নিবিড় যোগাযোগ, পরামর্শ এবং যৌথ উদ্যোগ বজায় রাখা। সংক্ষিপ্ত দেখুন
শিক্ষাই আলো। কেবলমাত্র শিক্ষাই অজ্ঞতার অন্ধকারকে দুর করে। সত্যিকার শিক্ষা শুধুমাত্র ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার চেয়েও বেশি কিছু। শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তিকে আলোকিত করা এবং ব্যক্তির সক্ষমতা বৃদ্ধি করা। ইহা শিশুর সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে । একজন ব্যক্তি শিক্ষার সাহায্যে অস্তিত্ব রক্ষার...
শিক্ষাই আলো। কেবলমাত্র শিক্ষাই অজ্ঞতার অন্ধকারকে দুর করে। সত্যিকার শিক্ষা শুধুমাত্র ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার চেয়েও বেশি কিছু। শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তিকে আলোকিত করা এবং ব্যক্তির সক্ষমতা বৃদ্ধি করা। ইহা শিশুর সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে । একজন ব্যক্তি শিক্ষার সাহায্যে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জয়ী হয়। শিক্ষা ভালোর দিকে মানবিক উন্নয়নের জন্য অনুঘটক হিসেবে কাজ করে। আধুনিক যুগ হল বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিশ্বায়নের প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তি দ্রুত প্রসার লাভ করছে এবং সাধারন মানুষ তা ব্যবহার করছে। আধুনিক যুগে এই প্রযুক্তি এত গুরুত্বপূর্ণ যে, আমরা এর উপযোগিতাকে অবহেলা করতে পারি না। আধুনিক যুগের সাথে তাল মিলানোর জন্য আমরা ডিজিটাল প্রযুক্তিগত, আধুনিক বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। তথ্য প্রযুক্তি শিক্ষাদান পদ্ধতিতে বিপ্লব এনেছে । আমরা আমাদের পরীক্ষার ফলাফল প্রদান, রেকর্ড সংরক্ষণ এবং বিভিন্ন প্রকার নোটিস সহ সঠিক কর্মকাণ্ড ই-মেইলের মাধ্যমে প্রেরণের এবং ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করেছি । এই প্রতিষ্ঠান শুধুমাত্র সার্টিফিকেট প্রদানে বিশ্বাস করে না বরং পাঠ বহির্ভূত সহশিক্ষা কার্যক্রম, সামাজিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে। আমরা আশা করি যে, এই প্রতিষ্ঠানটি সমাজের অনগ্রসর শ্রেণীর শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর মহৎ ভুমিকা পালন করে যাবে। স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রযুক্তিনির্ভর আধুনিক বিজ্ঞান মনোভাবী অসাম্প্রদায়িক শিক্ষার্থী তৈরি করতে এ প্রতিষ্ঠানটি সামনে এগিয়ে যাবে – এ বিশ্বাস আমার আপনার আমাদের সকলের । শিক্ষা-সচিব খাসমহল নূরানী হাফিজী মাদরাসা ও এতিমখানা চরফ্যাসন, ভোলা।